Main Menu

জুড়ী সীমান্তে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বিজিবির অভিযানে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিক আটক হয়েছেন।

আটক মো. রাহুল উদ্দিন ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থানার ভাগ্যপুর পাঁচ নাম্বার গ্রামের গয়েস মিয়ার ছেলে।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের ছেলে রাজু আহমেদের বাড়ী থেকে ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়।

বিজিবি জানায়, ফুলতলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮১৯/১২- এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বসবাসকারী স্থানীয় বাংলাদেশী নাগরিক মোঃ রাজু আহমেদের বাড়ীতে অনুপ্রবেশ করে আত্মগোপনে আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে অভিযান কালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পূর্বেই বাড়ীর মালিক মোঃ রাজু আহমেদ পালিয়ে যায়।

বিজিবি সূত্রে আরও জানা যায়, আটককৃত ভারতীয় নাগরিক বিভিন্ন সময় চোরাচালান এবং মানব পাচারের সাথে জড়িত। অনেকদিন যাবৎ আটককৃত ভারতীয় নাগরিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানে অংশগ্রহণ ও সহযোগিতা করে আসছিল।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান বলেন, ভারতীয় ওই নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং মানব পাচারের অভিযোগে জুড়ী থানায় মামলা করা হয়েছে।

Share





Related News

Comments are Closed