সিলেটে পাথর বোঝাই ট্রাকে মিলল ২৯৮ বস্তা ভারতীয় চিনি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ (রহঃ) থানা এলাকায় পাথর বোঝাই ট্রাকের নিচে লুকিয়ে পাচারকালে ২৯৮ বস্তা চিনি উদ্ধার ও দুই জনকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাচালান কাজে ব্যবহার করা একটি ট্রাক জব্দ করা হয়।
শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শাহপরাণ (রহঃ) থানাধীন মুরাদপুর এলাকা থেকে এসব মালামাল জব্দ করে থানা পুলিশ।
আটকরা হলেন- সিলেটের জৈন্তাপুর উপজেলার পানিছড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে জাকির হোসেন (৩৭) ও খান চা বাগান এলাকার মৃত দাইয়া পীরের ছেলে মো. জালাল (৩২)।
জব্দ করা চিনির বাজারমূল্য ৭ লাখ ৫২ হাজার ২৪০ টাকা বলে জানায় পুলিশ।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদে মালামালের মালিক সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার মো. জয় (৩৭) বলে জানায় তারা। আটক মালামাল ও ২ ব্যক্তির বিরুদ্ধে শাহপরাণ (রঃ) থানার এফআইআর মামলা দায়ের পূর্বক তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed