সিলেটে ধারালো ছুরি সহ দুই যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ধারালো ছুরিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ জানুয়ারি) বিকেলে নগরের কাষ্টঘর এলাকা থেকে ঐ দুই যুবককে গ্রেপ্তার করে সিলেট কোতোয়ালি মডেল থানাধীন বন্দরবাজার ফাঁড়ি পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার মেদিরাবাদ গ্রামের তারাবুনিয়া গ্রামের মো. আব্দুস সালামের ছেলে মো. জুয়েল ও সিলেটের জকিগঞ্জ উপজেলার সরিজপাড়া গ্রামের মো. এফাজ উদ্দিনের ছেলে মো. সাহেদুল ইসলাম সুমন। এরমধ্যে জুয়েলের বিরুদ্ধে ৩টি মামলা ও সুমনের বিরুদ্ধে ৫টি চুরি ও ছিনতাই মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এএসআই ইলিয়াস রহমান বলেন, কাষ্টঘর এলাকা থেকে ধারালো চাকুসহ ঐ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলছে।
Related News
দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা, বৈঠকেও কাটেনি অচলাবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সোমবার দিনভর দফায় দফায় আলোচনা করেওRead More
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘বিশ্ব নৌ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিরRead More



Comments are Closed