সিলেটে ট্রাকে পাথরের নীচে মিললো ২৯৮ বস্তা ভারতীয় চিনি, গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ডেস্ক: পাথরের নিচে লুকিয়ে কৌশলে ভারতীয় চিনি পাচার করতে গিয়ে শেষ রক্ষা হলোনা, ধরা পড়লো পুলিশের হাতে। বিপুল পরিমাণ চিনিসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, যশোর জেলার কেশবপুর থানার মধ্যকুল গ্রামের মোঃ রুহুল কুদ্দুস মিন্টুর ছেলে মোঃ নয়ন বিশ্বাস, একই জেলার মনিরামপুর থানার বাকশফুল গ্রামের মোঃ আব্দুল আজিজের ছেলে মোঃ আব্দুল্লাহ হোসাইন মুন্না।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জানুয়ারী বৃহস্পতিবার রাতে সিলেটর নিপবন আবাসিক এলাকায় অভিযান চালায় শাপহারণ (রহ.) থানা পুলিশ। এসময় ট্রাকে করে পাথরের নিচে লুকানো অবস্থায় ২৯৮ বস্তায় ১৪ হাজার ৬০২ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৭ লাখ ৫২ হাজার ২৪০ টাকা। এসময় পাচারকাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়।
এসএমপির মিডিয়া অফিসার (এডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed