দক্ষিণ সুরমায় গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে মোছা. সুহেনা বেগম (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার রশিদ পুর সংলগ্ন সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। সুহেনা ঐ গ্রামের মৃত সোহরাব মিয়ার মেয়ে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ডিউটি অফিসার এসআই অরুণ।
তিনি জানান, গলায় ওড়না পেঁচিয়ে ঐ কিশোরী আত্মহত্যা করেছে। সুহেনা মানসিকভাবে প্রতিবন্ধী ছিলেন। লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
« সিলেটে ট্রাকে পাথরের নীচে মিললো ২৯৮ বস্তা ভারতীয় চিনি, গ্রেপ্তার ২ (Previous News)
(Next News) সিলেটে জাতীয় নাগরিক কমিটির শীতবস্ত্র বিতরণ »
Related News
সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ১২ লাখ ৭৯Read More
জৈন্তাপুরে বিএনপি নেতাসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকেRead More



Comments are Closed