আজমিরীগঞ্জে নদী থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে সদর ইউনিয়নের কুশিয়ারা শাখা নদী থেকে মাথা বিহীন বস্তাবন্দি একটি মরদেহ স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহের মাথা না থাকা ও শরীরের অংশ বেশির ভাগ পচে গলে যাওয়ায় লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সদর ইউনিয়নের উদ্ভবপুর গ্রাম সংলগ্ন কুশিয়ারা নদী থেকে মাথা বিহীন মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে মরদেহটি বেশ কয়েকদিনের পুরোনো।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। আজমিরীগঞ্জ থানার ওসিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান বলেন, মরদেহের হাতে একটি বিশেষ ধরনের মালা রয়েছে তবে মরদেহটি নারী নাকি পুরুষ সেটি এখনো বলা যাচ্ছেনা। আমরা আইনানুগ ভাবে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করছি।
Related News
কুমিল্লায় নিখোঁজ হওয়া ৪ মেয়ে শিক্ষার্থী হবিগঞ্জ থেকে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা পুলিশ লাইন্স স্কুলের নিখোঁজ চার মেয়ে শিক্ষার্থীকে হবিগঞ্জের একটি মাজার এলাকাRead More
হবিগঞ্জে শেয়ালের কামড়ে আহত ২৭
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় শেয়ালের কামড়ে নারী, পুরুষ ও কিশোরসহ ২৭ জন আহতRead More



Comments are Closed