Main Menu

ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অপরাধে তার স্ত্রী বুশরা বিবিকেও ৭ বছরের কারাদাণ্ড দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

শুক্রবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

Manual7 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের একটি আদালত শুক্রবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে একটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করেছে এবং ইমরান খানকে ১৪ বছর ও তার স্ত্রীর ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে।

দেশটির রাজধানী ইসলামাবাদের কাছে যেখানে ইমরান খানকে বন্দি রাখা হয়েছে সেই কারাগারে দুর্নীতিবিরোধী আদালত বসানো হয়েছিল এবং তারা আল-কাদির ট্রাস্ট নামে একটি কল্যাণ ফাউন্ডেশনের জন্য ইমরান-বুশরা দম্পতিকে দোষী সাব্যস্ত করে।

Manual8 Ad Code

উল্লেখ্য, ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন এবং তার বিরুদ্ধে প্রায় ২০০টি মামলা রয়েছে।

Manual4 Ad Code

তবে ইমরান খান জানিয়েছে, তার বিরুদ্ধে দায়ের করা এসকল মামলা রাজনৈতিকভাবে উদ্ধেশ্যপ্রণোদিত এবং তাকে ক্ষমতায় ফিরে আসা থেকে বিরত রাখার পদক্ষেপ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code