Main Menu

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৬টি ভারতীয় গরু আটক

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ৬টি ভারতীয় গরু আটক করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ৮ জানুয়ারী বুধবার ভোর ৬টায় গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর উপজেলার রাজবাড়ী ফুটবল খেলার মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে ৬টি ভারতীয় বাছুর গরু আটক করে।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালান গ্রুপের সদস্যরা পালিয়ে যায়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বদিউজ্জামান বলেন, পুলিশ চোরাচালান বন্দে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ৬টি গরু আটক করা হয়েছে। বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed