Main Menu

কোম্পানীগঞ্জে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। মাস্ক পরে গোপনে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন তিনি।

গ্রেপ্তার শাহীন আহমদ (২৬) ছাত্রলীগের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের চামুরাকান্দি গ্রামের আসাদ আলীর ছেলে।

জানা যায়, জুলাই-আগস্ট মাস জুড়ে দাপট দেখিয়েছেন শাহীন আহমদ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হামলার ঘটনায় জড়িত ছিলেন তিনি। আন্দোলন চলাকালে বিভিন্ন সময় ছাত্রদের উপর হামলা চালিয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে শাহীনকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, গ্রেপ্তার শাহীনের বিরুদ্ধে ছাত্র-জনতার উপর হামলার প্রমাণ রয়েছে। তিনি জানান, শাহীন আহমদকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed