Main Menu

কুয়াশার কারণে ঢাকার দুটি ফ্লাইট নামলো সিলেটে

বৈশাখী নিউজ ডেস্ক: কুয়াশার কারণে আন্তর্জাতিক দুটি ফ্লাইট ঢাকার শাহজালাল বিমানবন্দরের পরিবর্তে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। কুয়াশা কেটে যাওয়ার পর ফ্লাইট দুটি আবার সিলেট ছেড়ে ঢাকায় পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ।

তিনি জানান, রোববার (৫ জানুয়ারী) সকাল সাড়ে ৭টার ইউএস বাংলার একটি ফ্লাইট ও ৭টা ৪০ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় সকাল সাড়ে ৯টার দিকে ফ্লাইটগুলো ঢাকার উদ্দেশ্যে সিলেট ছেড়ে যায়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ইউএস বাংলার ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশ বিমানের ফ্লাইটটি চীন থেকে আসে। কুয়াশার জন্য নির্ধারিত সময়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করতে না পেরে সিলেটে অবতরণ করে।

 

Share





Related News

Comments are Closed