কানাইঘাটে সড়ক দুর্ঘটনা, আহত আরও দু’জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় আহত আরও দুজন মারা গেছেন। উপজেলার জুলাই ব্রিজের পশ্চিম পাশে গত ২৫ ডিসেম্বর এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় শুক্রবার (৩ জানুয়ারি) খাজুর বিবি (৮০) ও সফাতুন নেছা (৪৫) নামে আহত দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এরআগে এই দুর্ঘটনায় ইভা আক্তার নামে এক শিশু মারা গিয়েছিলো। এ নিয়ে এ ঘটনায় তিনজনের মৃত্যু হলো।
শুক্রবার শিশু ইভা আক্তারের দাদি খাজুর বিবি (৮০) ও ফুফু সফাতুন নেছা (৪৫) মারা যান।
জানা যায়, গত ২৫ ডিসেম্বর ট্র্যাক্টরের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশা চালকসহ একই পরিবারের ৬ জন গুরুতর আহত হন। শুক্রবার সিলেটের একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় অটোরিকশা চালক জকিগঞ্জ উপজেলার মাতারগ্রামের আবুল কালামের মা খাজুর বিবি নিজ বাড়িতে মারা যান। একইদিন সিএনজি চালকের বোন সফাতুন নেছা মৃত্যু বরণ করেন।
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে একই পরিবারের শিশু সহ ৩ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৩ জনের প্রাণ-হানি হলেও এখন পর্যন্ত কানাইঘাট থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন মামলা দায়ের করা হয়নি।
নিহতের স্বজনরা জানান, মানসিক ভাবে তারা ভেঙে পড়েছেন শোকে স্তব্দ হয়ে সিএনজি চালক আবুল কালাম থানায় কোন মামলা দায়ের করছেন না। তবে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত ট্র্যাক্টর গাড়ীটি আটক করেছে।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর রাত ৮টার দিকে জকিগঞ্জ উপজেলার মাতারগ্রামের সিএনজি চালক আবুল কালাম তার নিজ বাড়ি থেকে সিএনজি গাড়ী চালিয়ে পরিবারের বৃদ্ধ মা সহ পরিবারের ৬ জন সদস্যদের নিয়ে সিলেট শহরের বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট বাংলাবাজারের পূর্বে জুলাই ব্রীজ সংলগ্ন স্থানে পৌঁছালে হঠাৎ করে দাঁড়িয়ে থাকা ট্র্যাক্টর গাড়ির পিছনে আবুল কালামের সিএনজি গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে স্বজোরে ধাক্কা লাগে। এতে সিএনজি গাড়ী দুমড়ে-মুছড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজি চালক আবুল কালামের শিশু মেয়ে ইভা আক্তার মৃত্যুবরণ করে। এরপর আহত অবস্থায় মারা যান খাজুর বিবি ও সফাতুন নেছা।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed