বিশ্বনাথে আওয়ামীপন্থী ইউপি চেয়ারম্যান মতছিন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফখরুল ইসলাম মতছিনকে (৫০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া জানান, মতছিনের বিরুদ্ধে তিনটি সিআর মামলা রয়েছে। এসব মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে তিনি পলাতক ছিলেন। শুক্রবার বিকেলে গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে তার বিরুদ্ধে একটি মামলায় তিন মাসের সাজা ও সাত লাখ টাকা অর্থদন্ড রয়েছে।
এরআগে ৪ সেপ্টেম্বর সিলেটের বিশ্বনাথ পৌরসদর এলাকা থেকে বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম মতছিনকে গ্রেপ্তার করে র্যাব-৯। পরে তিনি জামিন নিয়ে কারাগার থেকে মুক্তি পান।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed