ইমজার নতুন সদস্য আহ্বান
বৈশাখী নিউজ ডেস্ক: ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), সিলেটের জন্য নতুন সদস্য আহ্বান করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি ) ইমজার পক্ষ থেকে সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
সিলেটে দায়িত্বরত দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরত রিপোর্টার ও ক্যামেরাপার্সনগণ ইমজার সদস্য হতে আবেদন করতে পারবেন।
সদস্য হতে ইচ্ছুকদের সিলেট নগরীর জিন্দাবাজারে ব্লু ওয়াটার শপিং সিটির নবম তলায় ইমজা কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।
আগামী ৭ জানুয়ারির মধ্যে ইমজা কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
একই সময়ে ইমজার সদস্যপদ নবায়নের কার্যক্রমও চলবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
Related News
সাংবাদিক, শিক্ষাবিদ মহিউদ্দিন শীরুর মৃত্যু বার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর সিলেটের সুনামধন্য কবি, সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক, গীতিকার সিলেট বেতারের নিয়মিত সাহিত্য আসরেরRead More
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More



Comments are Closed