গোলাপগঞ্জে ন্যাযামূল্যের দোকান পরিদর্শনে স্থানীয় সরকার পরিচালক
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে ন্যায্যমূল্যের দোকান পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার পরিচালক মোঃ ফারুক আহমদ।
বুধবার উপজেলার পৌর শহরের ভেতরের বাজারে অবস্থিত এই দোকানটি পরিদর্শন করেন তিনি।
দোকান পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ও মাহমুদুল হাসান।
এসময় স্থানীয় সরকার পরিচালক মোঃ ফারুক আহমদ বলেন, ন্যাযামূল্যের এই দোকানে আরও মালামাল বৃদ্ধি করে সহনীয় দামে পণ্যগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌছে দিতে হবে। বিগত দিনে দ্রব্যপন্যের দাম যখন আকাশচুম্বী ছিল, ঠিক তখনি ন্যায্যমূল্যের এই দোকান মানুষের সহায়ক ভূমিকা পালন করে। আগামীতে এই দোকানে সব ধরণের শাক-সবজি, তরি-তরকারি, পেয়াজ, আলুসহ সব ধরণের পণ্য তুলে ব্যবসা করার আহবান জানান।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed