যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের সময় ভিড়ের মাঝে গাড়িচাপা, নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় লুইসিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরের জনপ্রিয় এক পর্যটন জেলায় ভিড়ের মধ্যে গাড়িচাপায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি বলে বুধবার শহর কর্তৃপক্ষ জানিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নববর্ষ উদযাপনের সময় নিউ অরলিন্সের বোরবন স্ট্রিটের সঙ্গে সেখানকার একটি খালের সংযোগস্থলে এই গাড়িচাপার ঘটনা ঘটেছে।
এক বিবৃতিতে নিউ অরলিন্সের জরুরি প্রস্তুতি কর্মসূচি নোলা রেডি বলেছে, ‘‘শহরের অষ্টম জেলার খাল ও বোরবন স্ট্রিটের সংযোগস্থলে বিশাল ভিড়ের মাঝে গাড়িচাপায় ব্যাপক হতাহতের ঘটনায় কাজ করছে তারা। ঘটনাস্থলে অন্তত ১০ জন নিহত ও ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।’’
এর আগে, প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, বোরবন স্ট্রিটে মানুষের ভিড়ের মাঝে একটি ট্রাক প্রচণ্ড গতিতে তুলে দেওয়া হয়েছে। পরে ট্রাকটির চালক নেমে এসে এলোপাতাড়ি গুলি চালিয়েছেন। এই ঘটনায় পুলিশও পাল্টা গুলি ছুড়েছে।
অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, নিউ অরলিন্সের বোরবন স্ট্রিটের ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এছাড়া সেখানে আহতদের উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার তৎপরতাও দেখা গেছে।
Related News
সৌদি আরবের সর্বোচ্চ ভবনে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত পিআইএফ টাওয়ার
আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠীর সন্দেহভাজন ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের সর্বোচ্চ ভবনRead More
রিয়াদে বিস্ফোরণ, সৌদির বিভিন্ন এলাকায় জরুরি সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরেRead More



Comments are Closed