হবিগঞ্জে গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণ, ৪ শ্রমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে আকিজ গ্রুপের গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণে প্রকৌশলীসহ ৪ জন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ওসি জাহেদুল ইসলাম।
নিহতরা হলেন, মিজান গাজী, মাহফুজ মিয়া ও রিয়াজ মিয়া। তারা সকলেই চাদপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে। তবে অন্যজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, সকালে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ গ্রুপের ভেঞ্চার লি. নামে একটি প্রতিষ্ঠানের গ্যাস লাইনে কাজ করেন ঠিকাদারের লোকজন। হঠাৎ করে সকাল ৯টার দিকে লাইনে বিস্ফোরণ ঘটে।
এ সময় দ্বগ্ধ হয়ে ঘটনাস্থলেই মিজান গাজী ও মাহফুজ মিয়ার মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় কর্মচারী রিয়াজকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সেখানে চিকিৎধীন অবস্থায় আরো একজন মারা গেছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
এ বিষয়ে বাহুবল থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, ‘সকাল ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের প্রাণহানি ঘটে। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়। শুনেছি, ওসমানী মেডিকেলে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়েছে।’
Related News
কুমিল্লায় নিখোঁজ হওয়া ৪ মেয়ে শিক্ষার্থী হবিগঞ্জ থেকে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা পুলিশ লাইন্স স্কুলের নিখোঁজ চার মেয়ে শিক্ষার্থীকে হবিগঞ্জের একটি মাজার এলাকাRead More
হবিগঞ্জে শেয়ালের কামড়ে আহত ২৭
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় শেয়ালের কামড়ে নারী, পুরুষ ও কিশোরসহ ২৭ জন আহতRead More



Comments are Closed