সিলেটে ট্রাকভর্তি ৫১ লাখ টাকার ভারতীয় কসমেটিক্স জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের খাদিম সুরমা বাইপাস পয়েন্টে চেকপোস্ট বসিয়ে ট্রাকভর্তি ভারতীয় কসমেটিক্স জব্দ করেছে পুলিশ। এসময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। জব্দকৃত কসমেটিক্সের মূল্য প্রায় ৫১ লাখ ১৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সুরমা বাইপাস পয়েন্টে চেকপোস্ট বসায় শাহপরাণ (রহ.) থানাপুলিশ। এসময় সীমান্ত এলাকা থেকে একটি ট্রাক আসলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে ট্রাকের ভেতর বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স পাওয়া যায়। পুলিশ কসমেটিক্স জব্দ এবং ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক করে।
আটককৃতরা হলেন- রাজশাহী জেলার শ্যামপুর পশ্চিমপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে আবদুল রশিদ (৩৮) ও একই জেলার চন্দ্রিমা খরখরীর এন্তাজ আলীর ছেলে মো. সুমন আলী (৪৪)।
সোমবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে আটক ট্রাক চালক ও হেলপার জানিয়েছে জব্দকৃত ভারতীয় পণ্যের মালিক সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের রহমত উল্লাহ (২৪)।
আটককৃত দুইজন ও চোরাচালান পণ্যের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed