স্বামীর মৃত্যুর খবরে মারা গেলেন স্ত্রীও
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু হয়েছে। এমনই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে সোমবার (২৩ ডিসেম্বর) আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের সরদার বাড়িতে।
জানা গেছে, উপজেলার পূর্বসুজনকাঠী গ্রামের মৃত মাজেদ সরদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা ও সদর বাজারের কাপড় ব্যবসায়ী সামচুল হক সরদার (৭৪) দীর্ঘদিন অসুস্থতার কারণে সকাল ৮টা ৪০ মিনিটে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুর খবর পেয়ে স্ত্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা আনোয়ারা বেগম (৬৭) চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়েন। তখন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান আলম তাকে মৃত ঘোষণা করেন।
বীর মুক্তিযোদ্ধা সামচুল হক সরদারকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে স্ত্রীর পাশে দাফন করা হয়েছে।
Related News
আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুর
বৈশাখী নিউজ ডেস্ক: বরগুনার আমতলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুরেরRead More
ভোলায় নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে যখন গ্যাসের সংকট ঠিক তখন ভোলায় আরো মজুদকৃত বিপুল পরিমাণ গ্যাসRead More



Comments are Closed