সিলেট সীমান্তে প্রায় সাড়ে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে প্রায় সাড়ে ৩ কোটি টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনের বিভিন্ন সময় এ বাহিনীর ৪৮ ব্যাটালিয়নের কয়েকটি বিওপি’র জোয়ানরা অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন।
৪৮ বিজিবি জানায়, তাদের দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী বিছনাকান্দি, তামাবিল, শ্রীপুর, প্রতাপপুর, পান্থুমাই এবং কালাসাদেক বিওপি’র জোয়ানরা পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ শাড়ি, থান-কাপড়, রিপিটার, ডুপ্লেক্স, রেডিও সেট, কম্বল, ক্রিম, জিরা, চিনি, ঔষধ, আপেল, কমলা ও বিভিন্ন প্রকার প্রসাধনী আইটেম এবং বাংলাদেশ হতে পাচারকালে রসুন জব্দ করেন। এসবের বাজারমূল্য ৩ কোটি ৩৫ লাখ ৮ হাজার ৮৯০ টাকা।
৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানান- সীমান্ত সুরক্ষা নিশ্চিতে ও চোরাচালান রোধে বিজিবি এমন অভিযান অব্যাহত রাখবে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed