জুড়ীতে অস্ত্রের মুখে জিম্মি করে দেড় লাখ টাকা ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুজন নারী। এ সময় তাঁদের কাছ থেকে দেড় লাখ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তাঁরা।
জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের তেতইরতল এলাকার জুড়ী-কুলাউড়া সড়কে সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর সন্ধ্যায় ভুক্তভোগী নারীরা জুড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ থেকে জানা গেছে, তেতইরতল এলাকার বাসিন্দা দুবাইপ্রবাসী সাইদুল ইসলামের স্ত্রী রাবিনা আক্তার ও সাইদুলের বড় ভাইয়ের স্ত্রী রাজিয়া বেগম সোমবার উপজেলা সদরে একটি ব্যাংকে টাকা তুলতে যান। সেখান থেকে ১ লাখ ৬০ হাজার টাকা তুলে কিছু কেনাকাটা করে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তাঁরা। বেলা পৌনে একটার দিকে বাড়ির কাছে পৌঁছালে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলের দুই আরোহী অটোরিকশার পথরোধ করেন। এ সময় তাঁরা রাজিয়া বেগমের কাঁধে ঝোলানো ব্যাগ ধরে টানাটানি করতে থাকেন। ওই ব্যাগে টাকাসহ তাঁদের দুটি মুঠোফোন রাখা ছিল। দুই নারী চিৎকার শুরু করলে ছিনতাইকারীরা ধারালো দা বের করে প্রাণনাশের ভয় দেখান। এরপর ব্যাগটি ছিনিয়ে নিয়ে কুলাউড়ার দিকে চলে যান তাঁরা।
জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed