জৈন্তাপুরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় গাছ কাটার সময় উপর থেকে নিচে নামতে অসাবধানতার কারণে নিচে পড়ে গিয়ে এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে দরবস্ত রনিফৌদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলি আহমেদ উপজেলার বালিদারা গ্রামের মকবুল আলির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত শ্রমিক দরবস্ত রনিফৌদ গ্রামের আল আমিন নামক এক ব্যক্তির বাড়ীতে গাছ কাটার কাজ করছিলেন। বিকাল ৩টার দিকে গাছের উপরে থাকা অবস্থায় প্রচণ্ড পেটেব্যাথা শুরু হলে দ্রুত গাছ থেকে নামার চেষ্টা করলে অসাবধানতাবশত গাছ থেকে মাটিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. হিল্লোল সাহা বলেন, হাসপাতালে আনার সময় রাস্তাতেই তার মৃত্যু হয়েছে। গাছ থেকে পড়ে বাঁ চোখের উপরে মাথায় প্রচণ্ড আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, এ ঘটনায় বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed