কুলাউড়ায় ট্রাক বোঝাই আগর কাঠ আটক, বন আইনে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অবৈধভাবে পরিবহনের সময় আগর কাঠ বোঝাই একটি ট্রাক আটক করেছে বনবিভাগ।
রোববার (২২ ডিসেম্বর) রাত ১১ টায় কাঠ বোঝাই গাড়ী জব্দ করে রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয়।
বন বিভাগ কুলাউড়া রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, কুলাউড়া-জুড়ী সড়কের উত্তরবাজার এলাকায় টহলকালীন সময়ে দ্রুত গতিসম্পন্ন একটি কাঠ বোঝাই ট্রাকের গতিরোধ করেন কুলাউড়া রেঞ্জের সদস্যরা। তখন বন বিভাগ কাঠের অনুমতির কাগজপত্র দেখাতে বললে তারা দেখাতে পারেনি। তখন আগর গাছ বোঝাই ট্রাক জব্দ করে বনবিভাগ। জব্দকৃত কাঠের পরিমাণ ৭২ ঘনফুট, যার বাজারমূল্য ২ লক্ষাধিক টাকা।
এ ব্যাপারে বনবিভাগের কুলাউড়া রেঞ্জ অফিসার মো. আব্দুল আহাদ জানান, ‘অবৈধভাবে মূল্যবান আগর কাঠ পাচারের সময় একটি ট্রাক ও কাঠ জব্দ করা হয়। এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।’
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed