শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, আরও বাড়বে শীত
বৈশাখী নিউজ ডেস্ক: চা’য়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ছয়টায় ১০ দশমিক ৫ ও সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক আনিস আহমেদ।
তিনি বলেন, ‘আজ শ্রীমঙ্গলে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমতে পারে। এখানে মাঝারি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা কম থাকলেও মৌলভীবাজারের সকাল থেকে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদ উষ্ণতা ছড়িয়েছে।’
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, ‘মৌলভীবাজার জেলা শহর ও শহরের বাইরের এলাকাগুলোয় খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যার পর শহরে তাপমাত্রা একটু বেশি থাকলেও গ্রাম ও চা বাগানে বেশ ঠান্ডা অনুভূত হয়। ঠান্ডার সঙ্গে হিমেল বাতাসের কারণে বিপাকে পড়েন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষেরা। বিশেষ করে চা বাগানগুলোয় শীত উপেক্ষা করে সকালবেলা কাজে বের হতে দেখা গেছে চা শ্রমিকদের।’
আনিসুর রহমান আরও বলেন, ‘শ্রীমঙ্গলে তাপমাত্রার পারদ আরো নামবে। বাড়বে শীত।’
Related News
জুড়ীতে খামারে ভেসে উঠল ৩০ লাখ টাকার মরা মাছ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে প্রায় ৪০ বিঘা জমিতে গড়ে তোলা একটি মাছের খামারে বিভিন্নRead More
কমলগঞ্জে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে মিরন দাস পানিকা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed