Main Menu

‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’ সফল করতে ৪২টি ওয়ার্ডের সাথে বিএনপির মতবিনিময়

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, আমরা একটা ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়তে চাই, আমাদের প্রত্যাশা ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়া। আমরা চাই খেলাধুলার মাধ্যমে সিলেটের প্রত্যেকটি অঞ্চলের ওয়ার্ড, পৌর ও উপজেলা থেকে আমরা ভালো খেলোয়াড় বাছাই করে তুলে নিয়ে আসতে পারব এবং আগামী দিনে আমাদের প্রত্যাশা থাকবে এই খেলোয়াড়রাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

সোমবার (২৩ ডিসেম্বর) নগরীর একটি হোটেলে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সফল করতে সিলেট মহানগর বিএনপির ৪২টি ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মতবিনিময় সভা পরিচালনা কালে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, সিলেটে আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় সিলেট আর্ন্তজাতির ক্রিকেট স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সেই টুর্নামেন্ট আমাদের সবাইকে ঐক্যবন্ধ ভাবে সফল করতে হবে।

Manual3 Ad Code

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, সাদিকুর রহমান সাদিক, নুরুল মুমিন খোকন, আব্দুল হাকিম, জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মুর্শেদ আহমদ মুকুল, বেলায়েত হোসেন মোহন, আব্দুল ওয়াহিদ সুহেল, সাংগঠনিক সম্পাদক সৈদয় সাফেক মাহবুব, জাকির হোসেন মজুদার, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফত জাকি, জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক সবুর আহমদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ লোকমাননুজ্জামান, ক্ষুদ্র ও কুটি শিল্প বিষয়ক সম্পাদক মিজান আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক মুফিজুর রহমান জুবেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি রায়হান উদ্দিন মুন্না, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালেহ আহমদ গেদা, সহ-সাংগঠনিক সম্পাদক রহিম আলী রাশু, সাব্বির আহমদ, সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহ-যুব বিষয়ক সম্পাদক রুবেল বক্স, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মিনহাজ পাঠান, সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক খোরশেদ আহমদ খুশু, সহ-শিল্প বিষয়ক সম্পাদক জমজম বাদশা, সহ-বন ও পরিবেশ সম্পাদক আলী আমজদ, সহ-তথ্য ও গবেষনা সম্পাদক সুচিত্র চৌধুরী বাবলু, সহ-ক্ষুদ্র ও কুটি সম্পাদক আব্দুস সবুর রাসেল, সহ-কৃষি সম্পাদক রাজিব কুমার দে, সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সদস্য মুহিবুর রহমান, জমির উদ্দিন, বজলুর রহমান ফয়েজ, সেলিম আহমদ সেলু, আমিনুল ইসলাম আমিন, আলী আহমদ, চান মিয়া বাচ্চু, মঈন উদ্দিন, ইফতেখার আহমদ পাবেল, আব্দুল মুমিন, আকবর হোসেন কায়সার, হারুনুর রশিদ, নুরুল ইসলাম লিমন, মো. নুরুল ইসলাম, জাকির হোসেন পারভেজ, মকসুদ আহমদ প্রমুখ।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code