সিলেটে প্রায় দেড় কোটি টাকার চোরাচালানের পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকায় দুইদিনের অভিযানে প্রায় দেড় কোটি টাকার চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতি ও শুক্রবার (১২ ও ১৩ ডিসেম্বর) বিজিবির ৪৮ ব্যাটালিয়নের কয়েকটি বিওপি’র জোয়ানরা অভিযান চালিয়ে এসব চোরাচালানের পণ্য জব্দ করে।
শনিবার (১৪ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান, বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি)।
বিজিবি জানায়, সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, প্রতাপপুর, তামাবিল, পান্থুমাই, ডিবির হাওর, সোনারহাট, মিনাটিলা, বিছনাকান্দি, সংগ্রাম, উৎমা, লবিয়া, লাফার্জ, সোনালী চেলা ও নোয়াকোট বিওপি’র জোয়ানরা অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, মহিষ, গরু, কম্বল, সাবান, চা পাতা, চকলেট, সুপারি, পান, ফুচকা, মদ ও ফেন্সিডিল এবং বাংলাদেশ হতে পাচার করতে যাওয়া বিপুল পরিমাণ রসুন ও শিং মাছ জব্দ করে। এসময় চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত পিকআপ ও মোটরসাইকেল জব্দ করে বিজিবি।
জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) বলেন- সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed