শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি
বৈশাখী নিউজ ডেস্ক: শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে সিলেট মহানগরের চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সহ-সাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ রাজেশ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এনামুল কবীর, নির্বাহী সদস্য মো. শাহীন আহমদ ও রণজিৎ সিংহ, সিনিয়র সদস্য মোহাম্মদ মহসীন, সদস্য মামুন হাসান, রায়হান উদ্দিন, রজত কান্তি চক্রবর্তী, আহমেদ জামিল, শাহীন আহমদ, জয়ন্ত কুমার দাস, মোজাম্মেল হক, রেজা রুবেল ও তারেক আহমদ প্রমুখ।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed