Main Menu

সিকৃবিতে স্নাতক ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু

Manual6 Ad Code

সিকৃবি সংবাদদাতা: আনন্দঘন পরিবেশে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) সহ দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (লেভেল- ১,সেমিস্টার -১) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার (৯ ডিসেম্বর) থেকে ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

এদিকে ভর্তি কার্যক্রম সঠিকভাবে সম্পাদনের লক্ষে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন সিকৃবি’র ভাইস – চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।

ভর্তি কমিটি সূত্রে জানা যায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সিকৃবিতে মোট আসন রয়েছে ৪৩১টি। এর মধ্যে ভর্তির প্রথমদিনে ভেটেরিনারি এনিম্যাল ও বায়োমেডিক্যাল সাইনন্সেস অনুষদে ১০০টি আসনের মধ্যে ৫২জন, কৃষি অনুষদে ৮৮টি সিটের মধ্যে ৪৯জন, মাৎস্যবিজ্ঞান অনুষদে ৭৫টি আসনের মধ্যে ৩৯ জন, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ৬৪ টি আসনের মধ্যে ২৫ জন, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ৬৪ টি আসনের মধ্যে ১৯ জন, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদে ৪০ টি আসনের মধ্যে ২৩ জনসহ মোট ২০৭ জন ভর্তি হয়েছেন যা মোট আসনের ৪৮ শতাংশ। ফলে এখনো ২২৪ টি আসন ফাঁকা রয়েছে।

প্রথমদিনের ভর্তি কার্যক্রম আশানুরূপ হয়েছে দাবি করে সিকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেন, আজ ২০৭ জন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছেন। কৃষিগুচ্ছের ভর্তি পরিক্ষার সময়সূচি কয়েকবার পরিবর্তন হওয়ায় অনেক শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গিয়েছে। তবে ভর্তি কার্যক্রম ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। আশাকরি সবগুলো আসন শিক্ষার্থীদের দ্বারা পূর্ণ হয়ে যাবে।

Manual5 Ad Code

ভর্তি কার্যক্রম সহজীকরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকার প্রশ্নে তিনি বলেন, ভর্তি পরিক্ষার্থীর সহায়তায় ও ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত বছরের তুলনায় এবছর আমরা আরো ফলপ্রসূ উদ্যোগ হাতে নিয়েছি। ভর্তির পুরো প্রক্রিয়াকে সাতটি ধাপে ভাগ করা হয়েছে। এছাড়া প্রতিটি অনুষদের সামনে ভর্তি সহায়তা সম্বলিত ব্যানার ছিল। শিক্ষকরাও আন্তরিক ভুমিকা পালন করছেন।

কৃষি গুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের শিক্ষাবর্ষের চুড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ১০, ১১ ও ১২ ডিসেম্বর চলমান থাকবে বলে ভর্তি কমিটি সূত্রে জানা গেছে।

Manual8 Ad Code

সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম। প্রতিটি অনুষদে অনলাইনে টাকা জমা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীরা অনুষদের ডিন অফিসে সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবেন।

Manual5 Ad Code

উল্লেখ্য, এবছর ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৭১৮ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬ জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫ জন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭০ জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ জন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০ জন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code