Main Menu

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের দুর্নীতি বিরোধী দিবস পালন

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির পূর্ব ঘোষণা অনুযায়ী ৯ ডিসেম্বর সোমবার আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জমায়েত হয়ে বেলা ১১টায় সংগঠনের ওয়ার্ড ও থানা শাখার নেতাকর্মীরা বিভিন্ন প্লেকার্ড-ব্যানার-ফেস্টুন সম্বলিত এক বিরাট র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে দুর্নীতি বিরোধী গণসমাবেশে মিলিত হয়।

Manual1 Ad Code

সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন মানি না, মানবো না। ’২৪ এর লক্ষ্য পূরণ করো, দুর্নীতিবাজদের সায়েস্তা করো। আমলাতন্ত্র বন্ধ করো, গণতন্ত্র প্রতিষ্ঠা করো এই সমস্ত শ্লোগানে মুখরিত হয় রাজপথ।

Manual8 Ad Code

সমাবেশে বক্তারা বলেন, ১৯৮৯ সালের ন্যায়পাল ছিল নামমাত্র ন্যায়পাল। প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি সহ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতি বন্ধে ও রাষ্ট্রের শীর্ষ থেকে সকলকে জবাবদিহিতার আওতায় আনতে শক্তিশালী ন্যায়পাল গঠনের পাশাপাশি আর্থিক যোগান সরকারকে নিশ্চিত করতে হবে। বক্তারা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা হচ্ছেন দুর্নীতির উৎসস্থল। তাই সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের বিষয় সম্পত্তির হিসাব প্রতি বছর দাখিলের বিধান কার্যকর করার পাশাপাশি ২০০৮ সাল প্রণিত স্বাধীন দুর্নীতি দমন কমিশন ও স্বাধীন নির্বাচন কমিশন, বিচার বিভাগ পৃথকীকরণের প্রদক্ষেপ হিসেবে বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। বক্তারা সরকারের দুর্নীতি ও অন্যায় বন্ধে তত্ত্ববধায়ক সরকারের মেয়াদ ২ বছর এবং নির্বাচিত সরকারের মেয়ার ৬ বছর করার বিধান চালু করার দাবী জানান। স্বাধীন নির্বাচন কমিশন পুনর্গঠন প্রসঙ্গে বলেন, ব্যালট পেপারে নো-ভোটের অপশন চালু করা ও ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনা করা, ঋণ সিডিউল প্রক্রিয়া রহিত করে দুর্নীতি, ঋণখেলাপী ও খুনের দায়ে অভিযুক্তদের জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা অযোগ্য ঘোষণা করতে হবে। বক্তারা বলেন, বাজার সিন্ডিকেটদের শায়েস্তা করতে সরকারি প্রতিযোগিতা কমিশনকে শক্তিশালী না করলে নিত্যপণ্যে দাম নিয়ন্ত্রণ করা যাবে না। স্বাস্থ্য সংস্কার কমিশনের কার্যক্রমকে গতিশীল করে জনস্বার্থে সরকারি হাসপাতাল বৃদ্ধি, স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সেবার মূল্য তালিকা কার্যকর, ঔষধের দাম কমানো, সুচিকিৎসা নিশ্চিত করতে বিশেষজ্ঞ ডাক্তারের ফিস ৩০০ টাকা করার দাবী জানান।

সভাপতির বক্তব্যে এডভোকেট নাসির উদ্দিন বলেন, সংস্কারের পূর্বে জাতীয় নির্বাচনের প্রক্রিয়া শুরু করলে তা হবে ছাত্র-জনতার প্রত্যাশার চরম বরখেলাপ। তিনি বলেন, সব প্রতিকুলতা মোকাবেলা করে সংস্কার সাধন করেই জাতীয় নির্বাচন করতে হবে। কারণ নির্বাচিত সরকার সংস্কার কার্যক্রম বাস্তবায়ন না করার ইতিহাস রয়েছে।

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন এডভোকেটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাবেক প্রচার সম্পাদক শাহিদুর রহমান জুনু, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সেনাজ, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মানবাধিকার সংগঠক সৈয়দ আকরাম আল সাহান, কেন্দ্রীয় সিনিয়র নেতা সরোজ ভট্টাচার্য্য, আব্দুল গফুর, অরুণ চন্দ্রনাথ এডভোকেট, ভাসানী-ওসমানী স্মৃতি সংসদের সভাপতি আমিনুল ইসলাম বকুল, ড. চিন্ময় চৌধুরী, কেন্দ্রীয় সদস্য আব্দুল মুতাওয়াল্লী ফলিক, ফুলবাড়ি ইউপি মেম্বার এনামুল হক আবুল, যশহ জেলা সমন্বয়ক দন্ত চিকিৎসক হারুনুর রশীদ, শিক্ষনবিশ আইনজীবী মোঃ তামিম রহমান চৌধুরী, মিজান গাজী, ডাঃ মোঃ টুনু মিয়া আনছার, সাংবাদিক শহিদ আহমদ খান সাবের, রফিকুল ইসলাম শিতাব, আফছরুজ্জামান আফছর, কয়েছ আহমদ সাগর, ব্যবসায়ী নেতা লায়েক আহমদ, সমাজসেবী ওসমান আলী, ব্যবসায়ী তাজ উদ্দিন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সহ সভাপতি নুরুল ইসলাম জিতু, সাধারণ সম্পাদক মাহবুব ইকবাল মুন্না, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নূর আহমদ জুনেদ, কাওছার বখত রাসেল, রেজাউল করিম লিটন, হেলাল আহমদ চৌধুরী, শেখ মোঃ দীপু, আরিফুল ইসলাম নাহিদ, মহানগর হকার্স সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক খোকন ইসলাম, পিয়ার হোসেন, হকার্স নেতা খলিল আহমদ, জানে আলম, তাজ উদ্দিন, যুবনেতা এন.আই নজর, রিক্সা শ্রমিক নেতা আনোয়ার হোসেন, ইকবাল আহমদ, গোয়াইনঘাটের সমাজসেবক মঈন উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code