Main Menu

ভারতের মিডিয়া দেশের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে: খন্দকার মুক্তাদির

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ছাত্র-জনতার দীর্ঘ আন্দোলন সংগ্রামে দেশ ফ্যাসিস মুক্ত হয়েছে। অন্য কোনো দেশের চোখ রাঙানি দেখার জন্য নয়। ফ্যসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিবেশীসহ সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব চায়, প্রভুত্ব বা আধিপত্য নয়। ভারতের মিডিয়া কথিত মিডিয়া সন্ত্রাসীরা বাংলাদেশের সব মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমাদের সবাইকে সর্তক থাকতে হবে। ১৭ বছরের শাষনে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছে। যার জন্য ভারতের বাংলাদেশের ছাত্র-জনতার বিজয় মেনে নিতে কষ্ট হচ্ছে। বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার লক্ষ লক্ষ শহীদের রক্তে কেনা, কারো দয়ার দান নয়। বাংলাদেশের শাসন ক্ষমতার পরিবর্তন জনগণের ইচ্ছায়, অন্য কোনো দেশের ইচ্ছায় হবে না।

তিনি আরোও বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ প্রতিবেশী দেশ ভারতের সহযোগিতায় জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার কেড়ে নিয়ে প্রহসন সৃষ্টি করেছিলো। জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা করতে মরণপন সংগ্রাম করেছে। আওয়ামী লীগ জনগণের ওপর নির্মম দমন নিপীড়ন চালিয়ে কর্তৃত্ববাদী দুঃশাসন ও ভারতের আধিপত্য বিস্তার করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করেছিলো। ছাত্র জনতার গণ বিপ্লবে ফ্যসিস্ট হাসিনার পতন ঘটলেও প্রতিবেশী ভারত তা মেনে নিতে পারছে না। গণহত্যাকারী ফ্যসিস্ট হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন আবার ফ্যসিস্ট হাসিনাকে পুনর্বাসনের জন্য অন্যায় প্রচেষ্টা চালাচ্ছে। আমাদের মহান বিজয়ের চেতনায় ছাত্র-জনতার গণবিপ্লবের আকাঙ্খা ধারণ করে সকল ষড়যন্ত্র চক্রান্ত নস্যাৎ করে রক্তে কেনা স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।

Manual1 Ad Code

সোমবার (৯ ডিসেম্বর) সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সোনাতলা বাজারে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

কান্দিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আহমদ আলীর সভাপতিত্বে ও ফয়সাল আহমদ, আব্দুল আহাদ রানা, সিদ্দিকুর রহমান রুহেল এবং আশিকুর রহমান আশিকের যৌথ পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শাহজামাল নুরুল হুদা, এ কে এম তারেক কালাম, শহীদ আহমদ চেয়ারম্যান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, রফিকুল ইসলাম, জৈয়ন উদ্দিন, ওয়ারিছ আলী, সিরাজ মিয়া।

Manual6 Ad Code

জনসভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাজী আব্দুর রব কাঞ্চন, ইন্তাজ আলী, শ্রমিক নেতা ফরিদ আহমদ, শাহজাহান আহমদ জুয়েল, সদর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসনাত, সদর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শফিক আলী, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আইনুল হক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রহমান আমিন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আবায়ক আব্দুস সালাম, জামাল আহমদ, আলিউর রহমান আলী, তারেক আহমদ, সদর ছাত্রদলের যুগ্ম আহবায়ক দিলওয়ার হোসেন সায়েম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তারেক মনোয়ার, জেলা ছাত্রদল নেতা সানি আহমদ, জাবেদ আহমদ, যুবদল নেতা নুর আহমদ, আব্দুর রকিব, দুলাল আহমদ, আলা উদ্দিন আলাই, মাহমুদুর রহমান মাহমুদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code