জকিগঞ্জে আওয়ামী লীগ নেতা টিপু গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় সিলেটের জকিগঞ্জের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু (৪৮)কে গ্রেপ্তার করেছে র্যাবের একটি অভিযানিক দল।
তিনি উপজেলার বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
রবিবার (৮ ডিসেম্বর) বিকেলের দিকে তাঁকে উত্তরকুল গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ৮ টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে জানান, র্যাবের অভিযানিক দল মহসিন মর্তুজা চৌধুরী টিপুকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি। সোমবার তাঁকে আদালতে হাজির করা হবে।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed