দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষ, দুই চালকসহ নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার যদুপুর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাস ও ট্রাকের চালকসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার ঠাকুরগাঁও দশ মাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দশ মাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, আজ শুক্রবার আনুমানিক সকালে সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার যদুর মোড়ে ধানবোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বাস ও ট্রাকের চালক এবং দুইজন বাসযাত্রী নিহত হয়েছেন। এ সময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আমাদের উদ্ধার কাজ চলছে।
নিহতদের নামপরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।
Related News
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More
করতোয়া নৌ ট্র্যাজেডির আজ ৪ বছর: আজও কাঁদছে করতোয়ার পাড়
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর সনাতন ধর্মাবলম্বীদের দেবীপক্ষের সূচনা তথাRead More



Comments are Closed