৩৩৪ আইএসপি, কলসেন্টার ও আইপি টেলিফোনের লাইসেন্স বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: মেয়াদ শেষ হওয়ায় এবং নবায়ন না করায় ৩৩৪টি আইএসপি, কলসেন্টার ও আইপি টেলিফোন কোম্পানির লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসির লাইসেন্সিং শাখার পরিচালক এম এ তালেব হোসেন স্বাক্ষরিত এক নোটিসে মঙ্গলবার (৩ ডিসেম্বর) এসব কোম্পানির লাইসেন্স বাতিলের বিষয়টি জানানো হয়েছে।
নোটিসে বলা হয়, লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট নবায়নের আবেদন না করায় এবং ইতোমধ্যে লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ ও সংশ্লিষ্ট গাইডলাইন্স এর বিধান অনুযায়ী বাতিলযোগ্য হওয়ায় কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ৩৩৪টি আইএসপি, কলসেন্টার ও আইপি টেলিফোন কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে।
বিটিআরসি বাতিল এসব লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের অধীনে যে কোনো কার্যক্রম অবৈধ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের অধীন শাস্তিযোগ্য অপরাধ হবে উল্লেখ করে জানিয়েছে, বাতিল লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মূল সনদ কমিশনে জমা দিয়ে কমিশনের সমুদয় পাওনা বকেয়া (যদি থাকে) তা আগামী ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে।
বাতিল হওয়া কোম্পানিগুলোর তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
Related News
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: জিমেইলে ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) দ্রুত কপি করার সুবিধা চালু করছেRead More
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More



Comments are Closed