Main Menu

সিলেটে সীমান্তের ওপার থেকে কাঠ আনতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্তের ওপার থেকে কাঠ আনতে গিয়ে ভারতের পাহাড় থেকে পড়ে সিলেটের কোম্পানীগঞ্জের এক বৃদ্ধ মারা গেছেন।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সীমান্তের ওপারে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পরে বিকাল সোয়া ৪টার দিকে দু’দেশের পুলিশ লাশটি আদান-প্রদান করে। এসময় বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মৃত বৃদ্ধের নাম আশরাফ উদ্দিন (৬৫)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত এলাকার বাটরা গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আশরাফ প্রায়ই সীমান্তের ওপারে গিয়ে কাঠ কেটে নিয়ে আসেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালেও এভাবে তিনি কাঠ আনতে ওপারে যান, কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাতেও আর বাড়ি ফিরেননি। বুধবার সকাল ৯টার দিকে স্থানীয়রা কালাইরাগ সীমান্তের ১২১৫ নং পিলারের (ভারতের) অভ্যন্তরে আশরাফের নিথর দেহ পড়ে থাকতে দেখে তার পরিবারের সদস্যদের খবর দেন। লাশের পাশে কাঠের বোঝা পড়েছিলো। পরে খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বিকাল সোয়া ৪টার দিকে দু’দেশের পুলিশ লাশটি আদান-প্রদান করে। এসময় বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) বলেন- প্রাথমিক পাওয়া তথ্যমতে; ওই বৃদ্ধ পাহাড় থেকে পড়ে মারা গেছেন। নিহতের শরীরে গুলি বা আঘাতের কোনো চিহ্ন নেই। নিয়ম অনুযায়ী লাশ হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed