Main Menu

সিলেটে ৮৯ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকা থেকে কাভার্ড ভ্যান ভর্তি ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল পৌণে ১১টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশ চিনির চালানটি জব্দ করে। এসময় একজনকে আটক করে পুলিশ।

কাভার্ড ভ্যানের ভেতর ৮৯ বস্তায় ২ হাজার ৯৬০ কেজি চিনি ছিল। যার বাজার মূল্য ৩ লাখ ৫৫ হাজার ২শ’ টাকা বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরের সুবিদবাজার বনকলাপাড়ার ৬২/২ নম্বর বাসা সংলগ্ন ভাই ভাই খাদ্য ভান্ডার নামক দোকান হতে দোকানের কর্মচারী সজল আহমদ রিফাতকে (২১) আটক করা হয়। সে নগরীর শিবগঞ্জ লামাপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

পরে তার হেফাজত হতে ৮৯ বস্তা ভারতীয় চিনি ও পরিবহন কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। আটক রিফাত ও অজ্ঞাত আরও ৩-৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed