Main Menu

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শুক্র ও শনিবার

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় শুক্রবার ও শনিবার (২২ ও ২৩ নভেম্বর) ৭ ও ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১টা এবং শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

Manual4 Ad Code

সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর প্রকৌশলী প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানায়, ১১ কেভি আম্বরখানা ফিডারের আওতাধীন রাজারগল্লি, পায়রা, দর্শনদেউড়ী, সুবিদ বাজার, ফাজিলচিস্ত (আংশিক), দস্তিদার পুকুরপাড়, নূরানী, বনকলা পাড়া ও তৎসলগ্ন এলাকাসমূহে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য এসব এলাকায় আট ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

এছাড়া বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর প্রকৌশলী শামছ ই-আরেফিনের প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৩/১১ কেভি উপশহর উপকেন্দ্রের আওতাধীন উপশহর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, মিরাবাজার, বিশ্বরোড, যতরপুর, মিরাবাজার, চালীবন্দর, কাষ্টঘর, কালীঘাট, মহাজনপট্রি, মাছিমপুর, সোনারপাড়া, মজুমদারপাড়া, খারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, মেন্দিবাগ, কুশিঘাট, সাদাটিকর ও তৎসংলগ্ন এলাকাসমূহে শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য এসব এলাকায় সাত ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

Manual6 Ad Code

এছাড়া একই সময়ে ৩৩/১১ কেভি এমসি কলেজ উপকেন্দ্রের আওতাধীন টিবি হাসপাতাল, মিতালিটিলা, রায়নগর, রাজবাড়ী, নাইওরপুল, কুমারপাড়া, চারাদিঘীরপাড়, বারুতখানা, জিন্দাবাজার, কাজীটুলা, মিরবক্সটুলা, নয়াসড়ক, জেলরোড আরামবাগ, বালুচর, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ ও তৎসংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না।

Manual3 Ad Code

কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

 

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code