ঢাকায় নিখোঁজ নারী সিলেটে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার কাফরুল এলাকা থেকে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন এক নারীকে উদ্ধার করেছে সিলেট মহানগর পুলিশ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকাল চারটায় নগরের বন্দরবাজার থেকে কোতোয়ালি থানাপুলিশ তাকে উদ্ধার করে।
ওই নারীর নাম সাবেরা সুলতানা (৫৫)। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাফরুল এলাকার পূর্ব শেওড়াপাড়ার মৃত সৈয়দ আমির শাহ রহমানীর স্ত্রী।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ওই নারী মানসিক ভারাসম্যহীন। তিনি আগেও একবার পরিবারের লোকজনের অগোচরে বাসা থেকে বের হয়ে সিলেট চলে এসেছিলেন। বুধবার সকালে একইভাবে তিনি কাউকে না জানিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন। আগে সিলেটে আসার ধারণা থেকে পরিবারের লোকজন আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং সহযোগিতা চায়। পরে আমাদের টিম তৎপরতা চালিয়ে বৃহস্পতিবার বিকাল চারটার দিকে বন্দরবাজার থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে ওই নারীকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed