সশস্ত্র বাহিনী দিবসে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার আলোচনা সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা (অসকস) সিলেট এর উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, সশস্ত্র বাহিনী দিবস বাংলাদেশের জন্য একটি গৌরবের দিন। দিবসটি দেশপ্রেম ও আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যরাও দিবসটি নিয়ে গর্ববোধ করেন।
অসকস সিলেটের সভাপতি সার্জেন্ট (অব) মো. আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব) মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ গ্রহন করেন বিশিষ্ট শিক্ষাবিদ লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, জামায়াতে ইসলামীর সিলেট মহানগর আমীর ফখরুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম আলো, সমাজসেবী মো. নূরুল হক, অব. পেটি অফিসার এনামুল হক প্রমুখ।
অনষ্ঠানে অসকস সাংগঠনিক সম্পাদক কর্পোরাল (অব) মো. মুর্শেদ আলম জানান, এটি তাদের অরাজনৈতিক সংগঠনের প্রথম সশস্ত্র বাহিনী দিবস পালন। অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের কল্যাণে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে। ‘সকলের তরে সকলেই আমরা, সর্বত্রই দেশের তরে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed