সিলেটে প্রাইভেটকার থেকে ১১ হাজার পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে প্রাইভেটকারের ভেতর থেকে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব-৯। এসময় প্রাইভেটকারে থাকা নুরুল আফসার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৮ নভেম্বর) রাত পৌণে ৮টার দিকে ওসমানীনগর উপজেলার সৈয়দপুর নামক স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে র্যাবের একটি দল ইয়াবাসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার নুরুল আফসার (৪৮) ফেনীর সদর উপজেলার উত্তর ফরহাদনগর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগরের সৈয়দপুর নামক স্থানে একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি করা হয়। এসময় ১১ হাজার ২৩৫ পিস ইয়াবাসহ প্রাইভেটকারে থাকা নুরুল আফসার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা মো. মশিহুর রহমান সোহেল।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed