Main Menu

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ অনেকগুলো মামলা আছে। গ্রেপ্তারের পর কামরুল ইসলামকে মিন্টুরোডের ডিবি কার্যালয়ে আনা হচ্ছে।

 

 

Share





Related News

Comments are Closed