সিলেটে ঝটিকা মিছিলকারী নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ঝটিকা মিছিলকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব-পুলিশ।
সোমবার (১৮ নভেম্বর) রাত ১১ টা ৪০ মিনিটের সময় নগরের মধুশহীদ ও এয়ারপোর্ট এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানা শাখার সহ-সভাপতি রাকিবুল হাসান নিরব ও তার এক সহযোগী। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-৯’র অভিযানে তারা গ্রেপ্তার হন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।
এছাড়া মধুশহীদ এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার হন অনিক দেবনাথ নামে এক ছাত্রলীগ কর্মী। তিনি নগরের জিন্দাবাজার রাধাগোবিন্দ মন্দিরের মানিক চন্দ্রনাথের ছেলে।
অনিক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে নিশ্চিত করেন এসএমপির কোতোয়ালি মডেল থানা পুলিশ।
র্যাব ও কোতোয়ালি পুলিশ জানায়, সোমবার সকাল ৭টার দিকে হঠাৎ করে সিলেট নগরীতে ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের অংগসংগঠন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। ঝটিকা মিছিলের প্রধান আহব্বায়ক ছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানার সহ-সভাপতি রাকিবুল হাসান। তার নেতৃত্বে সোমবার দরগাহ গেইট এলাকা থেকে ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলটি নগরের চৌহাট্টা পয়েন্টের আগেই ছত্রভঙ্গ হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন নেতাকর্মীরা। এ সময় মিছিলকারীদের হাতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা একটি ব্যানার ছিলো।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed