সুনামগঞ্জে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে মোটরসাইকেলর সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে চালক পালিয়ে গেলেও গ্রামবাসী ইজিবাইকটি জব্দ করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
রবিবার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে সাচনা-বেহেলী সড়কের রাজাপুর নামক সেতুর পাশেই এঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের বেহেলী আলীপুর গ্রামের মৃত শুকুর মাহমুদের ছেলে আশিক নূর (৪০) ও তার বন্ধু একই ইউনিয়নের বাঘানী গ্রামের মৃত জামাল মিয়ার ছেলে সুলেমান মিয়া (৩৮)।
পুলিশ ও পারিবারিক সূত্রে যায়, আশিক নূর ও সুলেমান মিয়া দুইজন বন্ধু। তারা রবিবার রাত ১০টার দিকে সাচনা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে রাজাপুর সেতু সংলগ্ন এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আশিক নূর ঘটনাস্থলেই মারা যান। আর সুলেমান মিয়াকে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ.ম কামাল হোসাইন সোমবার সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত আশিক নূরের ছোট ভাই রাশিদ বাদী হয়ে চালক ইয়ামীনকে আসামি করে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed