সিলেটে ট্রাকে পাথরের নীচে মিলল ২৮০ বস্তা ভারতীয় চিনি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পুলিশের অভিযানে ফের ২৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এসময় আটক হয়েছেন এক যুবক। আকবর মিয়া (৪২) নামের ঐ যুবক সিলেটের জালালাবাদ থানার আঙ্গারুয়া এলাকার এলাইছ মিয়ার ছেলে।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্তি উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মহানগরীর শাহপরাণ থানাধীন মুরাদপুর এলাকায় সড়কে চেকপোস্ট বসায় পুলিশ। এসময় মুরাদপুরের দিকে আসা একটি ট্রাককে থামানোর জন্য সিগন্যাল দিলে ট্রাকটি থামে। ট্রাকে পাথর বুঝাই করা ছিলো। পরে সন্দেহের বশে কিছু তল্লাশী করে পাথর সরাতেই পলিথিন দ্বারা আবৃত ২৮০ বস্তা ভারতীয় চিনি পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা। এসময় আকবর মিয়াকে আটক করা হয়। পরে তাকে পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed