আন্দোলনে হামলা-গুলির অভিযোগে সিলেটে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে দায়ের হওয়া মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
গ্রেপ্তার হওয়া ঐ দুই নেতা হচ্ছেন- সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন ইমু এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রুপম আহমদ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) গভীররাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ গ্রেপ্তার বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামীদের সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed