জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত
মো. রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কে বাস-মটরসাইকেল সংঘর্ষে মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর ১০ নম্বর কুপের সম্মুখে ফিসারী সংলগ্ন স্থানে বাস-মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মটরসাইকেল আরোহী নিহত হন।
নিহত সাদিকুর রহমান (৪০) জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি (পশ্চিম ছটি) গ্রামের মৃত হাজী লাল মিয়ার ছেলে। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক চতুল বাজার শাখায় কর্মরত ছিলেন। বাড়ী ফেরার পথে এ দূর্ঘটনার শিকার হন তিনি। দূর্ঘটনার পর স্থানীয় জনতা সিলেট-তামাবিল মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়।
তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে টহল টিম প্রেরণ করা হয়েছে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed