সিলেট সীমান্তে ১ কোটি ২১ লক্ষ টাকার অধিক চোরাই পণ্য আটক
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাটঃ বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর পৃথক অভিযানে ১ কোটি ২১ লক্ষ টাকার অধিক চোরাই পণ্য আটক করা হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) সকালে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি।
বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রবিবার (১০ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ী- ৪১৮ পিস, লেহেঙ্গা-৩৮ পিস, জুতা-৪১২ জোড়া, কম্বল-০৫ পিস, সাবান-১১০ পিস, মদ-৮৮ বোতল, রসুন-৬০ কেজি, ট্রলি-০২ টি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা-০৬ টিসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য এক কোটি একুশ লক্ষ বাহাত্তর হাজার দুইশত টাকা।
এবিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed