কানাইঘাটে পুকুর থেকে বিএনপি কর্মীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় রেজওয়ান আহমদ (৩০) নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ২নং লক্ষীপ্রাসাদ পশ্চিম ইউনিয়নের গোরকপুর (খাইল্লাকোনা) গ্রামে এ ঘটনা।
রেজওয়ান ঐ গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি স্থানীয় বিএনপির কর্মী ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আওয়াল বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
এদিকে মৃত্যুর বিষয়টি স্বাভাবিক নয় দাবি করে মৃত রেজওয়ানের মামা সাইফুর রহমান জানান, রেজওয়ান আহমদ প্রায় এক বছর আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। বর্তমানে তিনি সিএনজি চালাতেন। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে জড়িত ছিলো। বুধবার রাতে রেজওয়ান বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন। সকালে তাকে ঘরে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করলে এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এই মৃত্যুর ঘটনা কোন অবস্থাতেই স্বাভাবিক নয়। এটি হত্যাকাণ্ড। তাকে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে। আমরা আইনি পদক্ষেপ ও সুষ্ঠু তদন্তের পাশাপাশি এই হত্যার বিচার চাই।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed