জৈন্তাপুরে মায়ের সঙ্গে অভিমান করে স্কুল ছাত্রীর আত্নহত্যা
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আনজুমান আক্তার সাথী (১৩) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সাথী উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী ও আসামপাড়া গ্রামের ইতালি প্রবাসী মো. আলিম উদ্দিনের মেয়ে।
জানা গেছে, সকালে সাথীর মা ফিরোজা বেগম স্কুলে না যাওয়ায় তাকে বকাবকি করেন। পরে তিনি পাশ্ববর্তী এক আত্মীয়ের বাসায় চলে যান। সকাল ১১টায় ফিরোজা বেগম ঘরে ফিরে সাথীর রুমের দরজা ভিতর থেকে লাগানো ও কোন সাড়া শব্দহীন অবস্থায় দেখতে পান। এরপর দরজা ভেঙে ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মো. বদরুজ্জামান জানান, মায়ের সঙ্গে অভিমান করে ঐ স্কুল ছাত্রী গলায় ফাঁস লাগান। লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed