ওসমানীনগরে ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা সাহেদ আহমদ মুছাকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার গোয়ালাবাজার থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দাপুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া।
জানা যায়, গোয়ালাবাজার থেকে পোষাক ও সাদা পোষাকধারী আইনশৃঙ্খলা বাহিনী একটি দল চেয়ারম্যানকে আটক করে। পরে তাকে গোলাপগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান (পিপিএম) জানান- ৫ আগস্টের আগে গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় ২৩ আগস্ট থানায় দায়ের করা একটি মামলায় সাহেদ আহমদ মুছাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্য (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা বলেন- গ্রেপ্তারের পর সাহেদ আহমদ মুছাকে আদালতে প্রেরেণ করা হয়েছে।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed