সিলেট নগরী থেকে গৃহকর্মী নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর উত্তর বাগবাড়ি এলাকা থেকে এক গৃহকর্মী নিখোঁজ হয়েছে। নিখোঁজ গৃহকর্মী নমিতা বাগচী (১৫) হবিগঞ্জের বাহুবল পারকুল চা বাগানের মিলন বাগচীর মেয়ে।
এ ঘটনায় সিলেট নগরীর উত্তর বাগবাড়ি এলাকার বাসিন্দা সুমন রায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন (জিডি নং-৫১১) তাং-০৬/১১/২৪।
সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, নমিতা বাগচী নামের ওই গৃহকর্মী প্রায় ৫ মাস ধরে নগরীর উত্তর বাগবাড়ি এলাকার ৩৫১ নং বাসার সুমন রায়ের বাসার কাজে সহযোগিতা করতো। গত বুধবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বাসার তৃতীয় তলা থেকে নিচ তলায় ময়লা ফেলার কথা বলে বের হয়। এরপর থেকে নমিতা বাগচী আর বাসায় ফিরে আসেনি। পরবর্তীতে সুমন রায়সহ পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েও তার সন্ধান পাননি। নিখোঁজ গৃহকর্মী নমিতার বাবাসহ আত্মীয়-স্বজনদের কাছে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। পরে বুধবার রাতে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, নিখোঁজের সময় নমিতা বাগচী লাল রঙের জামা পড়েছিল। সে বাগানের ভাষায় কথা বলে।
সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জানান, নিখোঁজ ওই গৃহকর্মীর সন্ধান চালাচ্ছে পুলিশ।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed