সিলেটে ছাত্র-জনতার উপর গুলিবর্ষণকারী আনসারসহ ২জন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ করা ‘শুটার’ আনসার আহম্মদ রাহুল (৩০) ও তার সহযোগী মো. আমিনুল ইসলাম নাঈম (২৩)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
র্যাবের একটি টিম বুধবার (৬ নভেম্বর) বেলা আড়াইটার দিকে সিলেটের ওসমানীনগর থানার বড় হাজিরপুর গ্রাম থেকে এ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।
আনসার সিলেট মহানগর এলাকার সৈয়দপুর মেজরটিলার উনাই মিয়ার ছেলে ও নাঈম মেজরটিলার ইসলামপুর কলোনির আলমগীর হোসেনের ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের একটি টিম মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজিপুর গ্রামের মোস্তফা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে এ দুজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে সহিংসতার (সিলেট শাহপরাণ থানার এফআইআর নং-১৫/২১২) মামলা রয়েছে। ৫ আগস্টের আগে ছাত্র-জনতার আন্দোলনে এই দুই আসামি গুলিবর্ষণ করেছে। এসব অভিযোগে ২৮ আগস্ট দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি এ দুজন।
গ্রেপ্তারের পর আনসার ও নাঈমকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রেখেছে র্যাব-৯।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed